শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে চুয়াডাঙ্গায় মতবিনিময়

আপলোড তারিখঃ 2019-12-31 ইং
শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে চুয়াডাঙ্গায় মতবিনিময় ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযান ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, রুপান্তর ও আত্মবিশ্বাসের আয়োজনে আত্মবিশ্বাসের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অ্যাডভোকেসি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল, স্পেশাল পিপি আবু তালেব বিশ্বাস, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলি, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, শেফালি খাতু, জাতীয় মহিলা সংস্থা চয়াডাঙ্গা চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা প্রমুখ। সভায় বক্তরা বলেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি শিশুকে যদি আপন সন্তান হিসেবে আমরা মনে করি, তাহলে শিশু সহিংসতা বন্ধ হবে। তাই সবার উচিত শিশু নির্যাতন বা সহিংসতা বন্ধ করার বিভিন্ন পদক্ষেপ। শিশু নির্যাতনকে প্রতিহত করতে হবে। পরিবার থেকে শুরু করে সব ক্ষেত্রে তারা যেন সহিংসতা মুক্ত পরিবেশ পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি শিশুদের জন্য নিরাপদ আবাসস্থল যেন আমরা উপহার দিতে পারি, সে জন্য সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে।’ সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন আত্মবিশ্বাসের কমিউনিকেশন ম্যানেজার হাসানুজ্জামান। এ সময় চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আত্মবিশ্বাসের আইনবিষয়ক সমন্বয়ক সাহেদ হাসান হালিম সভাটি সঞ্চালনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)