সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার প্রত্যয়

আপলোড তারিখঃ 2019-12-30 ইং
সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার প্রত্যয় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গায় কর্মরত প্রাণের দুটি সংগঠনের মধ্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের শুধুমাত্র দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকি পদগুলোসহ সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। প্রেসক্লাবের সহসভাপতি ও সহসাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল রোববার সকাল সাড়ে আটটায় গোপন ব্যালটে ভোট গ্রহণের পর দুপুর ১২টায় ভোট গণনা শুরু হয়। এরপরই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাড. সোহরাব হোসেন ফলাফল প্রকাশ করেন। প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীর মধ্যে সহসভাপতি পদে কামাল উদ্দীন জোয়ার্দ্দার ও সহসাধারণ সম্পাদক পদে ইসলাম রকিব নির্বাচিত হয়েছেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি পদে সরদার আল আমিন, সাধারণ সম্পাদক পদে রাজীব হাসান কচি, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক আহাদ আলী মোল্লা, ক্রীড়া সম্পাদক পদে খাইরুজ্জামান সেতু ও দপ্তর সম্পাদক পদে আবুল হাশেম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হলেন- অ্যাড. রফিকুল ইসলাম, শাহ আলম সনি, রফিক রহমান, ফাইজার চৌধুরী ও নাজমুল হক স্বপন। এছাড়া বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি পদে আজাদ মালিতা, সহসভাপতি শেখ সেলিম, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, অর্থ সম্পাদক উজ্জ্বল মাসুদ, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক হুসাইন মালিক, ক্রীড়া সম্পাদক সনজিদ কর্মকার, দপ্তর সম্পাদক আলমগীর কবির শিপলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হলেন মাহতাব উদ্দীন, মফিজুর রহমান, জহির রায়হান সোহাগ, শামীম রেজা ও পলাশ উদ্দীন। প্রসঙ্গত, চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন দীর্ঘদিন ধরে একই সঙ্গে হয়ে আসছে। ১৩ ডিসেম্বর চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সভায় দ্বিবার্ষিক নির্বাচনের লক্ষে সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। অ্যাড. সোহরাব হোসেনকে প্রধান করে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সহযোগিতায় ছিলেন অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও অ্যাড. আবুল বাশার। এ কমিটি ১৯ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল মোতাবেক ২৩ ডিসেম্বর মনোনয়ন গ্রহণ করা হয়। পরদিন ছিল মনোনয়নপত্র দাখিলের দিন। ২৫ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি পদে কামাল উদ্দীন জোয়ার্দ্দার ও তানজির আহমেদ রনি এবং সহসাধারণ সম্পাদক পদে রিফাত রহমান ও ইসলাম রকিব প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত তফসিল মোতাবেক গতকাল রোববার সকাল সাড়ে আটটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের তৃতীয় তলায় গোপন ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়। ৪৮ সদস্যের মধ্যে এবার ভোটাধিকার ছিল ৪৪ জন সদস্যের। গোপন ব্যালটে দুটি পদে মোট ৪৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবার নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যদের মধ্যে উৎসবের আমেজ ফুটে ওঠে। গতকাল ভোট শেষে ফলাফল ঘোষণার পর চুয়াডাঙ্গা প্রেসক্লাবের বর্তমান সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষা নির্বাচন সম্পন্ন করার কাজে সব সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সবাইকে সাধুবাদ জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। এ ছাড়াও নির্বাচিত হওয়ার পর সহসভাপতি ও সহসাধারণ সম্পাদক সদস্যদের মধ্যে উপস্থিত হলে তাঁদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এ সময় দুজনই সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে যাতে কাজ করতি পারি, সে লক্ষে সবার সহযোগিতা চাই।’ অপর দিকে, ভোট শেষে সভাপতি সদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে কোনোভাবে যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সে লক্ষে সবাইকে আন্তরিক হতে হবে। সম্মিলিত প্রচেষ্টাতেই সংগঠনের কার্যক্রম গতিশীল হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)