জীবননগর অফিস:
জীবননগরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ৩৩১ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত জীবননগর উপজেলার রাজাপুর বিওপির টহল দল। এ সময় তারা জীবননগর উপজেলার শিংনগর মাঠের মধ্য থেকে মালিকবিহীন অবস্থায় ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ছাড়া গয়েশপুর বিওপির টহল দল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর মুক্তিযোদ্ধার পুকুর পাড়া থেকে মালিকবিহীন অবস্থায় ২৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
