ছিন্নমূল মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান

আপলোড তারিখঃ 2019-12-30 ইং
ছিন্নমূল মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান ছবির ক্যাপশন:
মধ্যরাতে সুবিধাবঞ্চিতদের মধ্যে শীতবস্ত বিতরণকালে এসপি জাহিদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে সুবিধাবঞ্চিত গরীব, দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার রাতে শহরের বড় বাজার, ফেরিঘাট রোড, রেল বাজার, স্টেশন রোড, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় শীতার্তদের মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া ছিন্নমূল মানুষগুলোর প্রতি আমাদের সবার দায়বদ্ধতা আছে। সে জায়গা থেকেই আমরা কাজ করে যাচ্ছি।’ এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ পুলিশের অন্য কর্মকর্তারা। গত কয়েকদিন ধরেই জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)