আলমডাঙ্গায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-12-30 ইং
আলমডাঙ্গায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত বৈজ্ঞানিক কর্মকর্তা জন লিটন মুন্সি, ড. মাহবুবুর রহমান, ড. সানজিদা মুস্তাফিজ, জুলিয়া খনম, আব্দুল্লাহ আল আসাদ, আজিজুল হক, সুমন চন্দ্র, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র টেকনিশিয়ান মদন মিয়া, আব্দুস সোবহান আকন্দ, গোলাম মোহাম্মদ, ইসমাইল হোসেন, আবুল নাশির, বাবুল মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, যুবউন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, আইসিটি কর্মকর্তা স্নিদ্ধা দাস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)