চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিকসহ আটক ৩

আপলোড তারিখঃ 2019-12-29 ইং
চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিকসহ আটক ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিকসহ লাগেজ পার্টির তিন সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজারে পূর্বাশা পরিবহন থেকে তাঁদের আটক করে সদর থানার পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন ভারতের হাওড়া জেলার পাচলা থানার পানিয়াড়া গ্রামের কান্দা মৃধা পাড়ার সমছদ্দীন মৃধার ছেলে ইকবাল মৃধা (২৫) ও তাঁর চাচা একই এলাকর মৃত মোক্তার মৃধার ছেলে আনোয়ার মৃধা (৩৫) এবং বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর থানার গকুলনগর গ্রামের ফিরোজ আহম্মেদের ছেলে মেহেদী হাসান নয়ন (৩৫)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবীর ও উপপরিদর্শক (এসআই) আহসান হোসেন ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা নিউ মার্কেটের পাশে পূর্বাশা পরিবহনের কাউন্টারের সামনে অবস্থান নেন। এ সময় দর্শনা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস কাউন্টারের সমনে এলে তাতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একজন বাংলাদেশিসহ পাসপোর্টধারী দুই ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা মালামাল ভর্তি লাগেজসহ আটক করেন। পরে আটক আসামিদের লাগেজ তল্লাশি করে অল্পকিছু ভারতীয় প্রসাধনী, মেয়েদের ১৮ জোড়া স্যান্ডেল, ৯৫ জোড়া টুপিস, থ্রিপিসসহ ১২টি শাড়ী উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকার বেশি বলে ধারনা করছে পুলিশ।
ভারতীয় দুই নাগরিকসহ লাগেজ পার্টির তিন সদস্যকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবীর বলেন, আটক আসামিদের কাছ থেকে জব্দকৃত ভারতীয় মালামালের বৈধ কাগজপত্র না থাকায় তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তিনি আরও বলেন, আটক হওয়া ব্যক্তিদের আজ আদালতে প্রেরণ করা হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)