মহেশপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-12-29 ইং
মহেশপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইহের মহেশপুরে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার হানিফপুর গ্রামের জাফর আলী মণ্ডলের ছেলে জিয়া হোসেন (৪০) ও একই গ্রামের জফসের আলীর ছেলে লাভলু শেখ (৩০)। গতকাল শনিবার রাতে উপজেলার কুসুমপুর গ্রামের লিটনের বাড়ির পাশের পাকা রাস্তার ওপর থেকে তাঁদের আটক করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কুসুমপুর এলাকার লিটনের বাড়ির সামনে দিয়ে গাঁজা নিয়ে আসছেন দুই মাদক ব্যবসায়ী। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুজনকে আটক করে। তাঁদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)