মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2019-12-29 ইং
মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ২০২১ সালের মধ্যে এ দেশ হবে মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালের মধ্যে হবে উন্নত দেশ। আর ২০২২ সালের মধ্যে দেশের সব মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তার সূচনা হবে। আর সেই লক্ষে মুজিববর্ষ উদ্যাপনের আয়োজন। যাতে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়া যায়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুজিববর্ষ পালনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রস্তুতিমূলক সভা শুরু হওয়ার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন ও জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী। অনুষ্ঠানে মুজিববর্ষ উদ্যাপনে করণীয় ও মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হিরা, গাংনী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা (অব. ক্যাপ্টেন) আব্দুল মালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্রস্তুতিমূলক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)