সভাপতি আমির হোসেন ও সম্পাদক সোহেল রানা

আপলোড তারিখঃ 2019-12-29 ইং
সভাপতি আমির হোসেন ও সম্পাদক সোহেল রানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ভালাইপুর মোড় দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন প্রতিবেদক, ভালাইপুর: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড় দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ভালাইপুর মোড় ক্যাডেট স্কিম মাদ্রাসায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলে। ৪২৯ জন ভোটারের মধ্যে ৪২৫ জন ভোটার উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে ভোট গুণনা শুরু হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব অ্যাড. শফিকুল ইসলাম শফি। ভালাইপুর মোড় দোকান মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে হাজি আমির হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নাণ্টু, সহসভাপতি ছানোয়ার হোসেন, নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলী কালু, এনামুল কবীর, শারিউর রহমান লন্টু, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, অর্থ সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক মোফাজ্জেল হক, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মহিউদ্দীন ময়েন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গাফফার এবং কার্যনির্বাহী সদস্য পদে টিপু সুলতান, মনিরুল ইসলাম মনি, ইলিয়াছ হোসেন, আকতার হোসেন, আব্দুল্লাহ আল ফারুক, ও আব্দুল মজিদ নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভালাইপুর মোড় নির্বাচন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার অ্যাড. আবুল বাশার, নির্বাচন কমিশন (আপিল বিভাগ) অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ, অ্যাড. রবিউল হক, নির্বাচনী আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বাক জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আসাদুল হক জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. ইফতিকার হোসেন, অ্যাড. ইমতিয়াজ হোসেন, নির্বাচনী আহ্বায়ক কমিটির সদস্য ও আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, আক্তাউর রহমান মুকুল, তহিদুল ইসলাম ফকা, চিৎলা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, গোলাম মোস্তফা মুক্তার, আব্দুর রাজ্জাক, ছানোয়ার হোসেন প্রমুুুখ। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন ডা. আফসার উদ্দীন কলেজের প্রিন্সিপাল মাহবুবুল হক সেলিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)