মুন্সিগঞ্জে চুরির ঘটনায় পুলিশের হাতে দুজন আটক

আপলোড তারিখঃ 2019-12-29 ইং
মুন্সিগঞ্জে চুরির ঘটনায় পুলিশের হাতে দুজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে হাফিজ ষ্টোর নামের একটি দোকানে টিনসেড কেটে চুরির ঘটনায় দুজনকে আটক করেছে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা গ্রামের খলিলের ছেলে মানিক (২০) ও একই গ্রামের মোহন চৌধুরীর ছেলে রাসেল (২২)। তবে শাওন নামের আরেকজনকে খুঁজছে পুলিশ। মুন্সিগঞ্জ ফাড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস জানান, মুন্সিগঞ্জ রেলস্টেশন থেকে মানিককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাসেলকে আটক করা হয়। তবে শাওন নামের আরেকজন অপরাধীকে খোঁজা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)