শিল্প উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়তে বিসিককে সহযোগিতা করুন

আপলোড তারিখঃ 2019-12-28 ইং
শিল্প উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়তে বিসিককে সহযোগিতা করুন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মতবিনিময়কালে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিসিক পরিচালক ড. মোহা. আব্দুস ছালাম নিজস্ব প্রতিবেদক: ‘শিল্প উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়তে বিসিক সারা দেশে নানামুখী কর্মসূচি গ্রহণের মাধ্যমে তা বাস্তবায়ন করে আসছে। চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী গড়ে তুলতে শুধু আমরা পিছিয়ে পড়িনি, দক্ষ জনশক্তি গড়ে তোলার কার্যক্রমেও অনেকটা পিছিয়ে রয়েছি। চুয়াডাঙ্গার সাংবাদিক সমাজসহ শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ এ দিকে আন্তরিক হলে বিসিকের গৃহীত কর্মসূচি সফল করতে সহজ হবে। ফলে এখন থেকে বিসিক যেসব প্রশিক্ষণসহ নানুমখী উদ্যোগ নেবে, তাতে সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’ শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিসিক (প্রযুক্তি) পরিচালক ড. মোহা. আব্দুস ছালাম গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, চুয়াডাঙ্গা নানাভাবেই পিছিয়ে রয়েছে। দেশের ৬৩টি জেলায় ৭৮ শিল্পনগরী যখন গড়ে তুলে তার কার্যক্রম পুরোদমে চালু করা সম্ভব হয়েছে, তখনও চুয়াডাঙ্গা বিসিকনগরীর ভূমি অধিগ্রহণ কার্যক্রম শেষে তা বরাদ্দ সম্পন্ন করা যায়নি। তবুও আশার কথা হলো চুয়াডাঙ্গার ডিঙ্গেদহের মানিকডিহিতে ২৫ একর জমি অধিগ্রহণ শেষে বরাদ্দের কর্যক্রম সম্পন্ন করার লক্ষে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে। এজন্য অবশ্যই চুয়াডাঙ্গা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাতে হয়। চুয়াডাঙ্গা সিসকে বিসিকের উপব্যবস্থাপকা মো. সামসুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) খন্দকার ফরহাদ আহমদ। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, যে জমিতে তিনটি ফসল হয়। সে জমি রক্ষার লক্ষে সরকার শিল্প জোন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। বিসিক ও শিল্পজোন ছাড়া যেখানে সেখানে আর শিল্প গড়ে তোলা যাবে না। ফলে বিষয়টির দিকে নজর রেখে উদ্যোক্তাদের এদিকে এখন থেকেই আন্তরিক হতে হবে। মতবিময়সভায় অংশ নেন চুয়াডাঙ্গা চেম্বার পরিচালক মঞ্জুরুল আলম মালিক লার্জ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, প্রেসক্লাবের সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক এম এম আলাউদ্দিন, আতিয়ার রহমান, রিফাত রহমান, হুসাইন মালিক, খাইরুল ইসলাম, মাহফুজ মামুন, উজ্জ্বল মাসুদ, পলাশ আহমেদ প্রমুখ। বক্তারা চুয়াডাঙ্গার উন্নয়নে বিসিকের কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষে বিসিক পরিচালকের বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানান। অনুষ্ঠারে প্রধান অতিথি বিসিক পরিচালক বলেন, জাইকা সহজ শর্তে শিল্প গড়ে তোলার ক্ষেত্রে ঋণ দেবে। সরকারের সঙ্গে চুক্তিও সম্পাদন সম্পন্ন হয়েছে। এ ছাড়া দক্ষতা বৃদ্ধির জন্য পুরুষ ও নারীদের প্রশিক্ষণের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কম্পিউটারসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা রয়েছে। বিসিক সরাসরি উদ্যোগতাদের ঋণ না দিলেও ঋণের জন্য ব্যাংকে সুপারিশ করে থাকে। খুব শিগগিরই চুয়াডাঙ্গায় শিল্প উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হবে। তাছাড়া যতো দ্রুত সম্ভব নাসিক কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম তরান্বিত করারও তাগিদ উঠে আসে মতবিনিময় সভায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)