ঝিনাইদহে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2019-12-28 ইং
ঝিনাইদহে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: দেশব্যাপী চলছে শৈত্যপ্রবাহ। প্রচণ্ড শীতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে চরম কষ্ট সহ্য করতে হচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষকে। এই তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে গভীর রাতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম)। গত বৃহস্পতিবার গভীর রাতে জেলার কালীগঞ্জ রেল স্টেশন, কোটচাঁদপুর রেল স্টেশনসহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে তিন শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। পুলিশ সুপার হাসানুজ্জামানের আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই পুলিশ সুপার নিজেই উপস্থিত হয়ে ছিন্নমূল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। তবে কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষন খুশি। সেসময় পুলিশ সুপার বলেন, শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ-ব্যাধি। প্রচণ্ড শীতের কারণে রাতে রিকশাচালক, শ্রমিক, নিরাপত্তা প্রহরী, রেল স্টেশনে থাকা মানুষগুলো শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাঁদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া। কম্বল বিতরণের সময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপর দিকে, হাড় কাঁপানো শীতে প্রতিবছরের ন্যায় এবারো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝিনাইদহ জেলা কমান্ড্যাট কার্যালয়ের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা আনসার ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় আনসার ভিডিপির সদর উপজেলা কর্মকর্তা ফারহাদ হোসেনসহ বাংলাদেশ ব্যাট্যালিয়নের ইউনিয়ন দলনেতা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)