জামাল উদ্দীন সভাপতি ও মিসবাহ সম্পাদক

আপলোড তারিখঃ 2019-12-28 ইং
জামাল উদ্দীন সভাপতি ও মিসবাহ সম্পাদক ছবির ক্যাপশন:
ইশা ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত সমীকরণ প্রতিবেদন: ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন ও পুনর্মিলনী-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পৌর মুক্তমঞ্চে এ সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শেখ মু. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মো. আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি মো. তুষার ইমরান, মাওলানা মো. জহুরুল ইসলাম, মাওলানা মো. সাইফুল ইসলাম, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা নাজমুস সাকিব, মো. ফারুক হুছাইন, জে এম সাইফুল ইসলাম, মো. মাসুম বিল্লাহ, হাফেজ শামসুল হক, মো. ফাহিম ফয়সাল ও মাওলানা মুহাম্মাদ আলী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ২০১৯ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২০ সেশনে চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন জামাল উদ্দীন, সহসভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল মিসবাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)