তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা জারি করায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

আপলোড তারিখঃ 2017-01-28 ইং
তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা জারি করায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন:

`16395495_1725235007789677_1949750895_n`

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করায় গতকাল চুয়াডাঙ্গায় সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির কার্যালয় রজব আলী সুপার মার্কেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সাদিদের সভাপতিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোকাররম হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, সাবেক ছাত্রদল নেতা আশাদুল হক বটুল। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপিকে নেতৃত্ব শুন্য করতে ও নির্বাচন থেকে দুরে রাখার ষড়যন্ত্রের কৌশল হিসেবে তারেক রহমানকে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারিসহ বিভিন্ন নীলনকশা আটছে সরকার। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা উপস্থিত ছিলো। প্রতিবাদ সমাবেশটি সার্বিক পরিচালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)