আলমডাঙ্গায় মাদকসেবীর কারাদণ্ড!

আপলোড তারিখঃ 2019-12-27 ইং
আলমডাঙ্গায় মাদকসেবীর কারাদণ্ড! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল সন্ধ্যায় ওই মাদকসেবীকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের মওলা বক্সের ছেলে শামসুল দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন প্রকারের মাদক সেবন করে আসছিলেন। এলাকাবাসী মাদকসেবী শামসুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গতকাল সন্ধ্যার দিকে পুলিশে খবর দিলে থানার পুলিশ শামসুলকে গাঁজাসহ আটক করে। আটকের পর পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোবিন্দপুর পালপাড়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবনের অপরাধে শামসুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। গতকালই তাঁকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)