প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ!

আপলোড তারিখঃ 2019-12-27 ইং
প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পাইবোর জায়গা দখলমুক্ত অভিযান অব্যাহত তানভীর সোহেল,আলমডাঙ্গা: তীব্র শীত উপেক্ষা করে ৪র্থ দিনের মতো আলমডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। নিরাপত্তার মধ্য দিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২৩ ডিসেম্বর থেকে সারা দেশের ন্যায় আলমডাঙ্গার নবগঙ্গা নদীর জিকে ক্যানেলে অবৈধভাবে দখলকৃত জায়গায় পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে ৪র্থ দিনের উচ্ছেদ অভিযানে জিকে ক্যানেলের অধিকাংশ অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানে অবৈধভাবে নির্মিত পাকা বাড়িসহ বিভিন্ন দোকান ও গোডাউন ভেঙে দেয় পানি উন্নয়ন বোর্ড। এই উচ্ছেদ অভিযানকে ঘিরে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে, আলমডাঙ্গার পৌর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় বসবাসরত সাধারণ জনগণের নির্মিত বাড়ি-ঘর উচ্ছেদ করায় বিপাকে পড়েছেন তাঁরা। বেড়েছে ভাড়া বাড়ি ও দোকানের চাহিদা। বাড়ি ভাড়া ১ হাজার থেকে বেড়ে ৩ হাজার টাকায় দাঁড়িয়েছে। তীব্র শীতের মধ্যে ভাড়ায় ঘর না পাওয়ায় অনেকে মাঠের মধ্যে ছোট ঘর (খুপরি) করে রাত কাটাচ্ছেন। হোটেল মালিক মিনারুল ইসলাম বলেন, ‘হঠাৎ পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযানের কারণে কয়েক লক্ষ টাকার লোকসান গুনতে হচ্ছে। তৎকালীন সময়ের মতো যদি অবৈধভাবে দোকান না দেওয়ার সুযোগ দিত, তাহলে আমাদের মতো ব্যবসায়ীদের আজ বিপদে পড়তে হতো না। এই উচ্ছেদ অভিযানের কারণে দ্বিগুণ বেড়েছে জমি, ভাড়া বাড়ি ও দোকান ভাড়া।’ স্থানীয় এলাকাবাসী বলেন, গত এক যুগ পূর্বে কুমার নদ ও সংযুক্ত জিকে ক্যানেলের দুই পাড় অবৈধ দখলের কবলে পড়ে। নদের দুই পাড় দখল করে এক শ্রেণির প্রভাবশালীরা ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনা গড়ে তুলতে শুরু করেন। ক্রমেই তা বৃদ্ধি পেয়ে ছড়িয়ে পড়ে জিকে ক্যানেলের মধ্যেও। দখলকৃত এ জায়গা একপর্যায়ে বাণিজ্যেও রূপান্তরিত হয়। এই জিকে ক্যানেল পাড়ে মন্দিরসহ বিনোদন পার্কও উঠেছে। বর্তমানে অনেকে জিকে ক্যানেলের মধ্যে মাটি ভরাট ও পিলার তুলে পাকা ভবন নির্মাণ করছে। আস্তে আস্তে গড়ে উঠেছে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম সময়ের সমীকরণকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ৪র্থ দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। কয়েক দিনের এই অভিযানে প্রায় ২ শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গার সীমানা পর্যন্ত সব স্থাপনা ভেঙে গুড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, উচ্ছেদকৃত জায়গা কেউ দখল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে চুয়াডাঙ্গার এনডিসি সিব্বির আহমেদ বলেন, ২৩ ডিসেম্বর সারা দেশের ন্যায় আলমডাঙ্গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গতকাল ৪র্থ দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)