গাংনীতে শোভার হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-12-27 ইং
গাংনীতে শোভার হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিমের কন্যা শোভা নাজনিন হত্যাকারীর স্বামী রবিউল ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী শহরের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে বাজার কমিটি নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে নেতৃত্ব দেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এ সময় গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র নবীরুদ্দীন, আ.লীগ নেতা নজরুল ইসলাম, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, শোভার বাবা জেপি নেতা আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শোভা রাজনিন হুসনাকে তার স্বামী রবিউল ইসলাম ঢাকার একটি ভাড়া বাসায় এ বছরের ১১ সেপ্টেম্বার পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। হত্যার ঘটনায় স্বামী রবিউল ইসলাম আদালতে ইতিমধ্যে স্বীকারোক্তিও দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)