শুভ বড়দিন পালিত

আপলোড তারিখঃ 2019-12-27 ইং
শুভ বড়দিন পালিত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন সারা বিশ্বের ন্যায় মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল বুধবার প্রভাত থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া, বল্লভপুর, রতনপুর, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দপুর, পাকুড়িয়া,গাংনী পৌর এলাকার চৌগাছা গীর্জায় প্রার্থনার মাধ্যমে উৎসবের সূচনা হয়। পরে দিনব্যাপি খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষের বাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো নানাভাবে সাজানো হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার। মৃদু শৈত্য প্রবাহকে উপেক্ষা করে মেলাস্থলে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। উৎসব উপলক্ষে রাতে বাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান আলোক সজ্জা করা হয়। এদিকে, গাংনী উপজেলার নিত্যানন্দপুর, পাকুড়িয়া ও চৌগাছা গ্রামে বড়দিন অনুষ্ঠান পরিদর্শন করেছেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এমএ খালেক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)