সাবধান! বিকাশে প্রতারণার অভিনব ফাঁদ!

আপলোড তারিখঃ 2019-12-27 ইং
সাবধান! বিকাশে প্রতারণার অভিনব ফাঁদ! ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: মোবাইলের মাধ্যমে অর্থ লেনদেনকারী বেসরকারি সেবা বিকাশের নাম ভাঙিয়ে অনেকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। অপরিচিত নম্বর দিয়ে আপনাকে ফোন করে বিকাশের কাস্টমার সার্ভিসের অফিসার বলে পরিচিয় দিচ্ছেন অপর প্রান্তের কেউ। এমনকি আপনার কাছে ব্যক্তিগত অনেক তথ্যও জানতে চাচ্ছেন তাঁরা। বিষয়টি বিকাশ ব্যবহারকারীদের কাছে খুব একটা অপরিচিত বিষয় নয়। তবে সচেতনতার কারণে অনেকে তাদের হাত থেকে রক্ষা পান, কেউ কেউ সচেতন হয়ে যান। এবার এই প্রতারণার ফাঁদ ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে, এমনকি অজপাড়াগাঁয়। প্রতারকের কথার জালে ফেঁসে ২০ হাজার টাকা খুইয়েছেন ইটভাটা শ্রমিক ও চাষী আব্দুর সালাম সর্দার। তিনি চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গার মোহাম্মদ আলী সর্দারের ছেলে। গত বুধবার সন্ধ্যায় সালামের কাছে ০১৯২৯-০৪৪২৯৪ নম্বর থেকে কল করে নিজেকে বিকাশ অফিসার পরিচয় দিয়ে অপরপ্রান্ত থেকে একজন বলেন, ‘অনিবার্য কারণবশত আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে গেছে। অ্যাকাউন্টটি পুনরায় চালু করতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে।’ সালাম আগ্রহ নিয়ে কী করতে হবে জানতে চাইলে অন্য একটি নম্বর থেকে ফোন পেতে অপেক্ষা করতে বলা হয়। সহজ সরল সালাম সহজেই তাদের ফাঁদে পা দিয়েছে দেখে মুহূর্তে ০১৬২৮-০০১৮৮০ ও ০১৮৬৩-৪৩০৫৬৮ নম্বর থেকে পৃথক কল দিয়ে বলা হয়- ‘আপনার অ্যাকাউন্টটি চালু করতে হলে ২০ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ক্যাশ-ইন করুন। টাকার ম্যাসেজ পেলে বুঝবেন অ্যাকাউন্টটি চালু হয়ে গেছে। আর আপনার অ্যাকাউন্টে আপনার টাকাও থাকবে।’ তাদের কথা মতো মোমিনপুরের নীলমনিগঞ্জ বাজারে অবস্থিত আমিরপুর গ্রামের শাহিনের মালিকানাধীন বুশরা টেলিকম থেকে নিজের ০১৭১৫..........৩০৫ নম্বরে ২০ হাজার টাকা ক্যাশ-ইন করেন সালাম। ক্যাশ-ইন করা মাত্র এসএমএস পেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিজের নম্বরে ক্যাশ-ইন করতেই টাকা উধাও। এরপর থেকে ওই নম্বর তিনটিতে অনবরত কল করেও কোন সাড়া মেলেনি। নিজেদের পরিকল্পনা মাফিক কাজ সেরে বন্ধ করে রাখা হয়েছে নম্বরগুলো। আর এ ভাবেই প্রতিনিয়ত কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন প্রতারকেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)