ভারতীয় দুই নাগরিক আটক, গরু-মাদক উদ্ধার

আপলোড তারিখঃ 2019-12-26 ইং
ভারতীয় দুই নাগরিক আটক, গরু-মাদক উদ্ধার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-৬ বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা-৬ বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান ফোর্স নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে দামুড়হুদার নাস্তিপুর মাঠ থেকে ৪টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ২ লাখ ৩০ হাজার টাকা। অন্যদিকে, আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. রমজান আলী ফোর্স নিয়ে গতকাল বুধবার সকাল সাড়ে দশটার দিকে জয়নগর গ্রামের আইসিপি চেকপোস্ট হতে ২ জন ভারতীয় নাগরিকসহ ৩৯ প্যাকেট ভারতীয় লুজ ফেনসিডিল, ১৪টি শাড়ি, ৮টি থ্রি-পিচ, ১টি লেহেঙ্গা, ১টি জামা, ৩টি নাইট ড্রেস, ২টি মোবাইল, ২ জোড়া স্যান্ডেল, নগদ বাংলাদেশি টাকা ৪ হাজার ৩ শ ৮০ টাকা ও ভারতীয় রুপি ২ শ ৬০ টাকা উদ্ধার করে। আটককৃত দুজন ভারতীয় নাগরিক হলেন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটি গ্রামের মৃত শফির পুত্র তাবিজ শফি (২৪), যাঁর পাসপোর্ট নম্বর-টি-৭৬৬৮০২২ এবং একই জেলার চিংড়ি তালাবো গ্রামের মৃত কোরবানের পুত্র ইমরান আলী (২৬), যাঁর পাসপোর্ট নম্বর-এল-৯৬১৭৮৯৬। আটককৃত আসামিদের দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)