আলমডাঙ্গা পৌর শহরের মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগন্তক’-এর উদ্যোগে ডাস্টবিন প্রদান

আপলোড তারিখঃ 2019-12-26 ইং
আলমডাঙ্গা পৌর শহরের মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগন্তক’-এর উদ্যোগে ডাস্টবিন প্রদান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য ‘আগন্তুক’ নামক এক সমাজসেবক সংগঠন বাজারের মোড়ে মোড়ে ডাস্টবিন প্রদান করেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার পরে বাজারের প্রধান প্রধান জনসমাগম স্থানে ডাস্টবিন প্রদান করে এ সংগঠনটি। ডাস্টবিন প্রদানকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর চেয়ারম্যান হাসান কাদির গনু, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, জাহাঙ্গীর আলম মোল্লা টিঙ্কু, আব্দুল্লাহ আল মামুন, মো রোকিবুল হাসান রনি, শফিকুল ইসলাম সুমন, ইছানুর কবির, সংগঠনের সভাপতি মো. জুবায়ের আল মাহমুদ, সেক্রেটারি আদনান আহমেদ আরিফ, মিজবাহ, ইমন, ইমরান, শুভ, অর্পন, অভি রুদ্র, আসিফ প্রমুখ। এ সময় আলমডাঙ্গা পৌর চেয়ারম্যান হাসান কাদির গনু সংগঠনটিকে এমন মহৎ কাজে নিয়োজিত থাকায় সাধুবাদ জানান এবং আরও ভালো ভালো কাজ করে আলমডাঙ্গাকে এগিয়ে নিয়ে যেতে আহ্বান করেন। আগন্তুক-এর সভাপতি মো জুবায়ের আল মাহমুদ বলেন, ‘আগন্তুকের উদ্দেশ্য সমাজের কল্যাণ এবং উন্নয়ন সাধন। অসহায় ও বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং সার্বিক দিক থেকে তাঁদের সাহায্য করা। মুমূর্ষু রোগীদের রক্তদান, মেধাবী এবং অসহায় ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ, সমাজবিরোধী কার্যক্রম হতে সবাইকে বিরত রাখা এবং সচেতনতা সৃষ্টি করে যেকোনো বিষয়ে ভূমিকা রাখা আমাদের উদ্দেশ্য।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)