ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকা থেকে পুরোনো স্বাস্থ্য সতর্কতা-সংবলিত সিনোর গোল্ড সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। সদর উপজেলা সহকারী স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে আমঝুপি বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল স্টোর থেকে ৪ শ শলাকা সিনোর গোল্ড সিগারেট জব্দ করা হয়েছে।
