হাজি আতর আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2019-12-26 ইং
হাজি আতর আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও নাটোর জেলার এসপি আকরাম বিশ্বাসের পিতা প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গার সরোজগঞ্জের কৃতী সন্তান ও নাটোর জেলার পুলিশ সুপার আকরাম বিশ্বাসের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজি আতর আলী বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আসরের নামাজের পর মরহুমের নিজ বাড়ি সরোজগঞ্জ বাজারপাড়ায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাইলাল সরকার, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ (হেডকোয়ার্টার) আবুল বাসারসহ সরোজগঞ্জ বাজার কমিটির সদস্য, স্থানীয় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, এলাকার বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত করেন বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসা ও সরোজগঞ্জ বড় মসজিদের ইমাম আব্দুল জলিল হাওলাদার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)