চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন প্রদান করলেন সিআইপি দিলীপ কুমার

আপলোড তারিখঃ 2019-12-25 ইং
চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন প্রদান করলেন সিআইপি দিলীপ কুমার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা শহর পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য পৌর এলাকার বিভিন্ন স্থানে ৫০টি ডাস্টবিন প্রদান করেছেন তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে এ ডাস্টবিন স্থাপনকাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা, পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এ ছাড়া ডাস্টবিন স্থাপনকালে অন্যেদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ওয়াসিম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)