দামুড়হুদায় গাঁজাগাছসহ আশরাফুল শেখ আটক

আপলোড তারিখঃ 2019-12-25 ইং
দামুড়হুদায় গাঁজাগাছসহ আশরাফুল শেখ আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি গাঁজা গাছ উদ্ধারসহ আশরাফুল শেখ (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদক ব্যবসায়ী আশরাফুল শেখ চিৎলা গ্রামের মৃত জুড়ন শেখের ছেলে। হত সোমবার রাত ১১টার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে থানার উপপরিদর্শক (এসআই) শেখ রফিকুল হাসান ও এসআই রাম প্রসাদ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার রাতে চিৎলা গ্রামের কয়লাখালি মাঠে বেগুনের জমিতে অভিযান চালান। এ সময় সেখান তেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে জমির মালিকের নাম জানতে পেরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আশরাফুল শেখকে আটক করে পুলিশ। তাঁর দেওয়া তথ্য মতে, তাঁর বাড়ি থেকে পলিথিনে মোড়ানো বেশ কিছু গাঁজা উদ্ধার করা হয়। বেগুনের জমি থেকে উদ্ধার হওয়া গাঁজাগাছসহ আটক ওই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নেওয়া হয়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)