আজাদ সভাপতি, অমল সম্পাদক নির্বাচিত

আপলোড তারিখঃ 2019-12-25 ইং
আজাদ সভাপতি, অমল সম্পাদক নির্বাচিত ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা লোকমোর্চার পুনরায় কমিটি গঠন জীবননগর অফিস: জীবননগর উপজেলা লোকমোর্চার পুনরায় কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কমিটি গঠন করা হয়। উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, অ্যাড. বজলুর রহমান, অ্যাড. হানিফ উদ্দিন, সহসাংগাঠনিক সম্পাদক তানজিলা মোনায়ারা মিনি ও ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুস শুকুর। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আ. লতিফ অমল। অনুষ্ঠানে উপস্থিত সবার সম্মতিক্রমে পুনরায় উপজেলা লোকমোর্চার সভাপতি পদে আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে আবু মো. আ. লতিফ অমল নির্বাচিত হন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কামরুজ্জামান যুদ্ধ ও আব্দুল আলীম সজল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)