গাংনীতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

আপলোড তারিখঃ 2019-12-25 ইং
গাংনীতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে আইন অমান্য করে ইটভাটা পরিচালনার দায়ে সরোয়ার ব্রিক্স নামের এক ইটভাটা গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ সরোয়ার হোসেন গাংনীর হাড়িয়াদহ মাঠে অনুমোদনহীন ইটভাটা পরিচালনা করে আসছেন। জেলা প্রশাসন থেকে বারবার হুঁশিয়ারী দেওয়ার পরও তিনি ব্যবসা বন্ধ না করায়, এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)