আলমডাঙ্গার অনুপনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগ

আপলোড তারিখঃ 2019-12-23 ইং
আলমডাঙ্গার অনুপনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের অনুপনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এ রাস্তা দখলের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রাম থেকে সাহেবপুর গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা রয়েছে। ইতিমধ্যে রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু গত কয়েক দিন ধরে আলমডাঙ্গার অনুপনগর গ্রামের কফিল উদ্দীনের ছেলে সাইফুল, হাসিবুল ও নবীছদ্দিনের ছেলে মইফুল যাতায়াতের রাস্তা দখল করে পান বোরজ ও বেড়া নির্মাণ করেছেন। এ কারণে এলাকাবাসীসহ পাশ্ববর্তী এলাকার জনগণের যাতায়াত ও গাড়ি চলাচলে ব্যাপক অসুবিধার সম্মূখীন হতে হচ্ছে। স্থানীয় লোকজন বাধা দিতে গেলে তাঁদের বিভিন্ন হুমকির সম্মূখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। অনুপনগর গ্রামের জমির, সানোয়ার ও রহমান বলেন, সরকারি রাস্তা দখল করে তিন ভাই পান বোরজ ও বেড়া নির্মাণ করেছেন। এ কারণে সাধারণ লোকজনের যাতায়াতসহ মাঠের ফসল উত্তোলনে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ঘটনায় সাইফুল বলেন, ‘আমার জমির অর্ধেকের বেশি রাস্তার মধ্যে পড়েছে। আমার যতটুকু দেওয়ার দরকার, ঠিক ততটুকু জমিই রাস্তার জন্য দেব। আমার জমি, আমি পানবরজ ও বেড়া দিলে কার কী যাই আসে।’ এ ব্যাপারে আসমানখালী ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টা কী, ঘটনাস্থলে গেলে তা নিশ্চিত করতে পারব। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন বলেন, রাস্তা দখল করে পানবরজ ও বেড়া নির্মাণ করে জনগণের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। যদি কেউ রাস্তা দখল করে জনসাধারণে ভোগান্তিতে ফেলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)