খালেদার মুক্তিতে স্থায়ী কমিটিতে আন্দোলনের সিদ্ধান্ত

আপলোড তারিখঃ 2019-12-22 ইং
খালেদার মুক্তিতে স্থায়ী কমিটিতে আন্দোলনের সিদ্ধান্ত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া কারাগারে অত্যন্ত অসুস্থ। তার জামিনের জন্য আমরা আইনগতভাবে উদ্যোগ গ্রহণ করেছিলাম, জামিন পাওয়া তার প্রাপ্য অধিকার ছিলো, এরপরও জামিন না পাওয়ায় আমরা এর আগেই আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। তিনি বলেন, আবারো আজকের স্থায়ী কমিটির বৈঠক থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং অবিলম্বে তাকে মুক্তি দেয়ার জন্য দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তার মুক্তির জন্য একটা কার্যকরী আন্দোলন গড়ে তুলবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী ১৯ জানুয়ারি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য যারা দায়িত্বে রয়েছেন তাদের নির্দেশ দেয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, আগামী বছর স্বাধীনতার অর্ধশত বছর। স্বাধীনতার অর্ধশতবার্ষিকী পালন করবার জন্য যথাযথ মর্যাদার সঙ্গে বরণ করবার জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। এই উপকমিটি সারাবছর কর্মসূচি পালন করার জন্য কর্মসূচি গ্রহণ করবেন। তিনি বলেন, উপ কমিটির প্রধান করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে। আর সদস্য করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানকে। তিনি আরো বলেন, আগামী ৩০ ডিসেম্বর সেই কলঙ্কজনক নির্বাচন। যা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় বলে আমরা মনে করি। বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করেছে। সেই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাকে যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করার জন্য ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট এবং বিএনপির কর্মসূচি গ্রহণ করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)