মহেশপুর সীমান্ত থেকে নারীসহ আটক ৪

আপলোড তারিখঃ 2019-12-22 ইং
মহেশপুর সীমান্ত থেকে নারীসহ আটক ৪ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চার জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকালে ওই উপজেলার ভৈরবা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী রয়েছেন। ঝিনাইদহের খালিশপুর বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্তি পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান জানান, অনুপ্রবেশের দায়ে আটক চার জনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গত নভেম্বর মাস থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মোট ৪২৯ জনকে আটক করলো বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)