চুয়াডাঙ্গায় ৫৩ লিটার তাড়িসহ সাতগাড়ির সালামিন আটক

আপলোড তারিখঃ 2019-12-22 ইং
চুয়াডাঙ্গায় ৫৩ লিটার তাড়িসহ সাতগাড়ির সালামিন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৫৩ লিটার তাড়িসহ পৌর শহরের সাতগাড়ি এলাকার সালামিন (২২) নামের এক যুবককে আটক করেছে শহর ফাঁড়ির পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক হওয়া সালামিন সাতগাড়ি পুরাতন পাড়ার রওশন আলীর ছলে। চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (টিএসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে পৌর এলাকার সাতগাড়ি পুরাতনপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সালামিনকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় ৫৩ লিটার তাড়ি। সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক হওয়া সালামিনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটক ওই যুবককে আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)