ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সীমান্ত (জীবননগর):
জীবননগরে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের হলরুমে এ ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈনের সভাপতিেেত্ব ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আবু এহসান মো. ওয়াহেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, ইউপি সদস্য ইমাদ আলী, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বকারী আশরাফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন লিটন।
