চুয়াডাঙ্গার বেলগাছী আছির উদ্দিন ইসলামীয়া মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-01-28 ইং
চুয়াডাঙ্গার বেলগাছী আছির উদ্দিন ইসলামীয়া মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

`IMG_20170127_135105`

নিজস্ব প্রতিবেদক: বেলগাছী আছির উদ্দিন ইসলামীয়া মাদ্রাসায় গতকাল শুক্রবার অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করে হাজি মোঃ রেজাউল হক। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভা মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন মুফতি ইলিয়াস বিন আলাউদ্দিন মাহাতামিম বেলগাছী আছির উদ্দিন ইসলামীয়া মাদ্রাস, সিরাজুল ইসলাম মনি কাউন্সিলর ৮নং ওয়ার্ড, ইকরামুল হক মুক্তা প্যানেল মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা ও আব্দুল আওয়াল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে উক্ত মাদ্রাসার ছাত্র মোঃ ইয়ামিন হোসেন। অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার যুগ্ম সম্পাদক কাজী রফিকুল হক তার স্বাগত বক্তব্য তুলে ধরেন এবং উক্ত মাদ্রাসার আয় ও ব্যায়ের সংক্ষিপ্ত হিসাব তুলে ধরেন সিনিয়র সহ-সভাপতি মোঃ হামিদুর রহমান। অনুষ্ঠানে দানবির মোঃ আছির উদ্দিন বিশ্বাসের অবদান উল্লেখ করে মাদ্রাসার উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সুধী, অভিভাবক ও কমিটির সদস্যবৃন্দ তাদের যুক্তিসংগত মতামত প্রকাশ করে আছির উদ্দিনের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মোঃ হাসিবুল রেজা শামীম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)