গড়াইটুপিতে ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-12-21 ইং
গড়াইটুপিতে ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি থেকে ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার সকালে গড়াইটুপি গ্রামের মৃত জাফর আলীর ছেলে রবিউল ইসলামের ভুট্টাগাদার মধ্যে থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা গেছে, গতকাল সকালে রবিউলের স্ত্রী রান্না করার জন্য তাঁদের ভুট্টাগাদা থেকে জ্বালানি (খড়ি) নিতে গেলে গাদার নিচে হঠাৎ দেখতে পান পলিথিনে মোড়ানো কিছু বোতল পড়ে আছে। পরে বিষয়টি তিনি তাঁর স্বামী রবিউলকে জানানে তিনি এসে দেখতে পাস বোতলগুলো ফেনসিডিলের। বিষয়টি তিনি স্থানীয় মেম্বার জাকির হোসেনকে বললে ওই মেম্বার তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান আকতার হোসেনকে জানান। পরে ইউপি চেয়ারম্যান চুয়াডাঙ্গা ডিবি পুলিশের ইন্সপেক্টর ইব্রাহিমকে বিষয়টি জানান। সংবাদ পেয়ে ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুট্টারগাদা থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)