মাটিভর্তি ট্রাক্টর খাদে, চালক নিহত!

আপলোড তারিখঃ 2019-12-21 ইং
মাটিভর্তি ট্রাক্টর খাদে, চালক নিহত! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় গভীর রাতে মাটিভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রহেদুল ইসলাম (২২) নামের এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে দর্শনা-হিজলগাড়ী সড়কের দর্শনা পৌর সীমানার পিলারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টরচালক দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের ক্যাম্প পাড়ার শহিদুল ইসলাম ও দর্শনা পৌরসভার মহিলা কাউন্সিলর ফুলছুরাতুন নেছার ছেলে। জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দর্শনার দোস্ত গ্রামের মাঠ থেকে ট্রাক্টরে মাটিভর্তি করে উথলীর উদ্দেশে আসছিল রহেদুল ইসলাম। পথের মধ্যে দামুড়হুদার দুধপাতিলা গ্রামের দোয়েল ইটভাটার অদূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি গাছের সঙ্গে ধাক্কা মেরে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে চালক রহিদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর তাঁর লাশের জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)