চারজনকে আসামি করে হত্যা মামলা, আটক ২

আপলোড তারিখঃ 2019-12-21 ইং
চারজনকে আসামি করে হত্যা মামলা, আটক ২ ছবির ক্যাপশন:
জীবননগরে ভাতিজার আঘাতে নিহত চাচা ইসরাফিলের দাফন সম্পন্ন জীবননগর অফিস: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে ভাতিজার শাবলের আঘাতে নিহত চাচা ইসরাফিল হোসেনের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় কয়া গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, এ ঘটনায় নিহত ইসরাফিলের বড় ছেলে সুমন বাদী হয়ে চারজনের নামে জীবননগর থানায় একটি হত্যা মামলা করেছেন। গতকাল দুপুরে কয়া গ্রামে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার। এ ঘটনায় পুলিশ নিহত ইসরাফিলের ভাই ইব্রাহিম ও ভাতিজা মিলনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুই পরিবারের মধ্যে জমি-জায়গাকে কেন্দ্র করে বিরোধ ছিল। এরই জের ধরে ভাতিজা মিলন ইসরাফিলকে শাবল দিয়ে আঘাত করলে তাঁর মৃত্যু হয়। ঘাতক মিলন নিজেও আহত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় মিলন ও তাঁর পিতা ইব্রাহিমকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার শাবলের আঘাতে গুরতর আহত হন চাচা ইসরাফিল হোসেন। পরে মূমুর্ষ অবস্থায় তাঁকে যশোর হাসপাতালে নেওয়া হলে বিকেল চারটার দিকে তাঁর মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)