উথলীতে ফেনসিডিলসহ কুষ্টিয়ার মিতুল আটক

আপলোড তারিখঃ 2019-12-21 ইং
উথলীতে ফেনসিডিলসহ কুষ্টিয়ার মিতুল আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরের উথলী বাজার থেকে ২৭২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। আটক মাদক ব্যবসায়ী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত আাউদ্দীনের ছেলে মিতুল হোসেন (৩৫)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর থানার উপপরির্দশক (এসআই) নাহিরুল ইসলাম ও সহকারী উপপরির্দশক (এএসআই) হাবিব ফোর্স নিয়ে উথলী বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাদক ব্যবসায়ী মিতুল হোসেনকে ২৭২ বোতল ফেনসিডিলসহ আটক করেন তাঁরা। আটক মিতুলের বিরুদ্ধে জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)