দ্বিতীয় দিনের মতো শীতবস্ত্র বিতরণে জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2019-12-20 ইং
দ্বিতীয় দিনের মতো শীতবস্ত্র বিতরণে জেলা প্রশাসক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড : তীব্রে শীতে কাপছে গোটা দেশ বিশেষ প্রতিবেদক: কার্তিকের ওশে হাতি পড়ে, পৌষের শীত মোষের গায়ে, মাঘের শীত বাঘের গায়ে। এই প্রবাদের মতোই দেশজুড়ে শীতের দাপটে জবুথবু অবস্থা সাধারণ মানুষের। তীব্র শীতে কাঁপছে প্রাণিকুল। মৃদ্যু শৈত্য প্রবাহের কারণে বেড়েছে ঠা-ার তীব্রতা। কুয়াশার চাঁদরে জবুথবু অবস্থায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার জনজীবন। দিনে সূর্যের আলো দেখা গেলেও তেজ না থাকায় বিপাকে আছেন ছিন্নমূল মানুষ। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে এসব মানুষগুলোকে। ভুক্তভোগীরা বলছেন, ‘দুই দিন ধরে শীত অতিরিক্ত। শীতের কারণে বাচ্চাদের নিয়ে আগুন পোহাচ্ছি। বাতাসের কারণে প্রচুর শীত লাগছে।’ কৃষকরা বলছেন, ‘এই শীতে মাঠে কাজ করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে।’ চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, ‘বৃহস্পতিবার সকাল নয়টায় চুয়াডাঙ্গায় এ বছরের সবনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত পরশু রাত থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে।’ এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে, টানা দ্বিতীয় দিনের মতো শীতার্তদের মধ্যে শীতবস্ত্র-কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গভীর রাত পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর শহরের ফার্মপাড়া, রেলপাড়া, নূরনগর কলোনিসহ বিভিন্ন এলাকার হতদরিদ্র, অসহায়, দুস্থ, ছিন্নমূল ও ভাসমান মানুষের মধ্যে নিজ হাতে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এছাড়াও শীতের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় রাতে সহকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান। প্রধানমন্ত্রীর ত্রাণ ভা-ার ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রায় ২৫ হাজার কম্বল চুয়াডাঙ্গার চার উপজেলার সব ইউনিয়নে পৌঁছে গিয়েছে। এখনো জেলা প্রশাসনের ত্রাণ ভা-ারে পর্যাপ্ত কম্বল মজুত রয়েছে বলে জানিয়েছেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ। শীতের তীব্রতা মোকাবিলায় কম্বল বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)