অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন গরু ব্যবসায়ী

আপলোড তারিখঃ 2019-12-20 ইং
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন গরু ব্যবসায়ী ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর শিয়ালমারী পশুহাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন গরু ব্যবসায়ী নাসির উদ্দীন (৪৫)। গতকাল বৃহস্পতিবার শিয়ালমারী পশুহাটে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের মৃত সবির উদ্দীনের ছেলে নাসির উদ্দীন (৪৫) গরু কেনার জন্য শিয়ালমারী পশুহাটের উদ্দেশে রওনা দেন। পথের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তাঁর নিকট থাকা ৮৫ হাজার টাকা হাতিয়ে নেন। নাসির উদ্দীনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)