ভারতীয় গরু, ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2019-12-20 ইং
ভারতীয় গরু, ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরুসহ ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে পৃথক অভিযানে এসব চোরচালানসহ ওই যুবককে আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৮০-এর নিকট হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঁঝাঁডাঙ্গা মাঠ থেকে সাতটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এদিকে, গতকাল রাত সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত আইসিপি কবরস্থান নামক স্থান থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শুকুর আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের মাঠ থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ খালিদ হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেন। আটক খালিদ হোসেন নাস্তিপুর গ্রামের আবু তাহের ম-লের ছেলে। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিলসহ আসামিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মোজাম্মেল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের নদীর পাড় থেকে ৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৫ হাজার ৬ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)