ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি কাউছার আহম্মদ বাবলু, সম্পাদক নুরুল ইসলাম নুরু, অ্যাড. আব্দুল মালেক, আমিরুল ইসলাম মণ্ট, লুৎফর রহমান, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম রোকন, আবু সাইদ পিণ্টু, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, প্রভাষক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, ভিডিপি কর্মকর্তা মো. মিলন, পিআইও এনামুল হক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মাহতাব উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা শিক্ষা কর্মকর্তা সামসুজ্জোহা, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, খাদ্য কর্মকর্তা মোফাখাইরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আব্দুস সালাম বিল্পব প্রমুখ।
