ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. সাদিকুর রহমান। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের সন্তান। গত মঙ্গলবার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারীর কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন। এর আগে তিনি যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্কলারশিপে পড়াশোনা করতে কিছু সময় কাটিয়েছেন ইংল্যান্ডে। সেখান থেকে ফিরেই তিনি চুয়াডাঙ্গায় যোগদান করলেন। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ জানান, ইউএনও সাদিকুর রহমান ৩০তম বিসিএস (প্রশাসন)-এর মাধ্যমে মাঠ প্রশাসনে নিযুক্ত হয়েছেন।
