মহেশপুরে সীমান্তে যুবকের লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2019-12-19 ইং
মহেশপুরে সীমান্তে যুবকের লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে তারিকুল ইসলাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন ৫৮ বিজিবির সদস্যরা। তারিকুল ইসলাম উপজেলার পাঁচপোতা গ্রামের পশ্চিমপাড়ার আইয়ূব আলীর ছেলে। গতকাল বুধবার সকালে মহেশপুুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত জুলুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫১/১-এস হতে আনুমানিক ৫ শ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদবপুর ইউনিয়নের লেবুতলা মাঠের ভূট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তারিকুলসহ ৫-৬ জন গরুর রাখাল ভারতে গরু আনতে যান। বুধবার সকালে একটি ভুট্টাখেতে রহস্যজনকভাবে তাঁর লাশ পাওয়া যায়। লাশের স্থানে একাধিক মানুষের উপস্থিতিতে ভুট্টাখেতের মধ্যে গর্তের সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগে তারিকুল গড়াগড়ি করার ফলে তাঁর শরীরে ধুলোমাটি লেগে আছে। তাঁকে বিশেষ কায়দায় হত্যা করা হতে পারে বলে গ্রামবাসী ধারণা করছেন। এদিকে, ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান প্রেরিত এক ই-মেইল বার্তায় বলা হয়েছে, সীমান্তের কাছে পাওয়া বাংলাদেশি নাগরিক তারিকুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ অজ্ঞাত। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানা পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম গতকাল বুধবার দুপুরে এ প্রতিনিধিকে জানান, তারিকুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)