গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী মথুরাপুর গ্রাম থেকে ১ হাজার ১০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। চোরা কারবারিদের ধাওয়া করে গতকাল বুধবার ভোরে বাক্সবন্দী অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। বিজিবির তেঁতুলবাড়ীয়া বিওপি সূত্রে জানা গেছে, সীমান্তে একটি স্যালো ইঞ্জিনচালিত যানে ফেনসিডিল পাচার হওয়ার খবর পেয়ে বিজিবির সদস্যরা অভিযান চালান। অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে মথুরাপুর গ্রামের ব্রিজের পাশে ফেনসিডিলবোঝাই যান ফেলে পালিয়ে যায় চোরা করবারিরা। এ বিষয়ে গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় বিজিবি।
