সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

আপলোড তারিখঃ 2019-12-19 ইং
সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে সামাজিক কর্মকা- ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় দর্শনা মৌচাক কার্যালয়ে দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুবসমাজকে সামাজিক কর্মকা-ে স্বেচ্ছাশ্রমে উদ্বুদ্ধ করতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ। সভায় যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘যুগে যুগে দেশের যুবসমাজই দেশ ও জাতিকে এগিয়ে নিয়েছে। নিজেদের দক্ষ ও সামজিকভাবে সম্পদে পরিণত করতে হবে। সঠিক দিক-নির্দেশনা ও পরিকল্পনার মাধ্যমে এবং স্বেচ্ছাশ্রম দিয়ে দেশ, জাতি ও সমাজকে এগিয়ে নিতে হবে।’ এলাকার মানুষের পাশে দাঁড়ানো, নিজ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, সে পরামর্শসহ যুবদের কাজ করার প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, চাকরির পেছনে না ছুটে যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নিজেরাই কীভাবে স্বাবলম্বী হওয়া যায়, সে লক্ষ্যে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন ও মৌচাক সামাজিক উন্নয়ন সংস্থার ম্যানেজার বুলবুল আহম্মেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার সেলিম উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)