আলমডাঙ্গার মুক্তিযোদ্ধারা পেলেন স্মার্ট কার্ড

আপলোড তারিখঃ 2019-12-18 ইং
আলমডাঙ্গার মুক্তিযোদ্ধারা পেলেন স্মার্ট কার্ড ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড পেয়েছেন আলমডাঙ্গার মুক্তিযোদ্ধারা। নাগরিক হিসেবে বিশেষ সম্মাননা দিতে মহান বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ডিজিটাল পরিচয়পত্র। গত সোমবার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আয়োজন করা হয়েছিল এ মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান। নির্বাচন অফিস সূত্র জানায়, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে গত সোমবার বিকেলে আলমডাঙ্গায় বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে। প্রথম দিনে ১২৫ জন মুক্তিযোদ্ধার হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন ও কাজী মারজাহান নীতু, মুক্তিযুদ্ধকালীন আলমডাঙ্গা থানার গেরিলা কমান্ডার আব্দুল হান্নান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, মুক্তিযোদ্ধা সুলতান জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা এ জি এম মোস্তফা ফেরদৌস ও সহকারী নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)