শুধুমাত্র পাঠ শিক্ষা দিলে হবে না, সামাজিক শিক্ষাও দিতে হবে

আপলোড তারিখঃ 2019-12-18 ইং
শুধুমাত্র পাঠ শিক্ষা দিলে হবে না, সামাজিক শিক্ষাও দিতে হবে ছবির ক্যাপশন:
দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এমপি টগর ওয়াসিম রয়েল: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিচ্ছে এগিয়ে দেশ, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন করছে পূরণ বেশ’ এ স্লোগানে দর্শনায় দারুস সুন্নাহ্ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনা রেলবাজার জামে মসজিদ-সংলগ্ন ডিএস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। কারিগরি ও মাদ্রসা শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এ নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। উদ্বোধন শেষে মাদ্রাসা কমিটির সভাপতি গোলাম ফারুক আরিফের সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘অতীতে মাদ্রাসা শিক্ষা মানে বেশির ভাগ মানুষ জানত, এখানে বছরের দুই-একবার ওয়াজ মাহফিল ও ধর্ম বিষয়ে কিছু শিক্ষা দেওয়া হয়। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মানুষের এমন ভ্রান্ত ধারনা বদলে দিতে এ শিক্ষা ব্যবস্থাকে অধিক গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে অন্যান্য সমমান-সম্মত শিক্ষার মতোই এগিয়ে নিয়েছে। আপনারা জানেন, মাদ্রাসা থেকে পড়াশুনা করে এখন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বড় বড় কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে।’ শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ শিক্ষা দিলে হবে না, তাদের সামাজিক শিক্ষাও দিতে হবে। দেশে উন্নয়ন হচ্ছে, সেই সঙ্গে আমাদের সবার চেষ্টায় মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রত্যেক শিক্ষার্থীকে এক একটি সোনার সন্তান তৈরি করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়াম্যান আলী মুনছুর বাবু, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী, কেরুর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম নুরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমান, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, বিশিষ্ট ঠিকাদার হায়দার আলী, আতিয়ার রহমান হাবু, দর্শনা ডি এস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আরিফুজ্জামান আরিফ, কেরুজ পণ্য বিক্রয় বিভাগের কর্মকর্তা শেখ শাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)