ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় এমপি ছেলুন
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বধ্যভূমির নির্মাণাধীন সেডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘আমরা সফলতার সঙ্গে আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগসহ উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন করেছি। এটা সম্ভব হয়েছে উপজেলা ও পৌর সভাপতি, সম্পাদকসহ সব নেতা-কর্মীর সহায়তায়। আগামী ২০-২১ ডিসেম্বর জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আমরা চুয়াডাঙ্গা জেলার সব কটি উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় কাউন্সিলে যোগদান করব।’ তিনি আরও বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, তাই গণতান্ত্রিক উপায়ে দলের নেতা নির্বাচিত করছি। আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাসী, তাই আগামী জাতীয় কাউন্সিলেও গণতান্ত্রিক উপায়ে সবার মতামতের ভিত্তিতে জাতীয় নির্বাহী কমিটি গঠন করবেন। তবে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প দলে নেই, তাই আমরা এবারের কাউন্সিলে উনাকে পুনরায় সভাপতি হিসেবে পেতে চাই। দেশে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দাঁতভাঙা জবাব দেবেন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খোস্তার জামিল, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, এসআই জিয়াউর রহমান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসদ রানা তুহিন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব মাস্টারের উপস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, আওয়ামী লীগের নেতা কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, সোনা উল্লাহ, কামাল হোসেন, সমসের আলী, মোল্লা আজম, নূর ইসলাম মেম্বার, শরিফুল, হায়দার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান স্বপন, শাহিন রেজা, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর আব্দুল গাফফার, যুবলীগের নেতা সাইফুর রহমান পিন্টু, সৈকত খান, বাপ্পী, জিনারুল, বিল্লাল মাস্টার, মনিরুল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, ছাত্রলীগের নেতা এমদাদ হোসেন, টুটুল, ইছানুর কবীর, সুরুজ, পাপ্পু প্রমুখ।
