বলিয়ারপুরে কাজলা নদী পুনঃখননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

আপলোড তারিখঃ 2019-12-18 ইং
বলিয়ারপুরে কাজলা নদী পুনঃখননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় কাজলা নদী পুনঃখননের উদ্বোধন শেষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদ উদ্দিন চৌধুরী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, ইউপি সদস্য লিয়াকত আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)