নিরাপদে যাতায়াতে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

আপলোড তারিখঃ 2019-12-18 ইং
নিরাপদে যাতায়াতে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর ছবির ক্যাপশন:
জীবননগর ভৈরব সাঁকো পুনঃসংস্কার কাজের উদ্বোধনে সাংবাদিক এস কে লিটন জীবননগর অফিস: জীবননগর ভৈরব সাঁকোর পুনঃসংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় বাঁকা ইউনিয়নের প্রতাবপুর গ্রামের ভৈরব নদের ওপর সাঁকো পুনঃসংস্কার কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাই টিভির সিনিয়র রিপোর্টার এস কে লিটন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা সাংবাদিক জাহিদ বাবু, চাষী রমজান, জহিরুল ইসলাম, বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য এ আর ডাবলু, মফিজুল ইসলাম প্রমুখ। ২০১৮ সালে জীবননগর পৌরসভার বসতিপাড়া এবং বাঁকা ইউনিয়নের প্রতাবপুর, এই দুই গ্রামের বাসিন্দা ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য জীবননগর স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের পক্ষ থেকে এবং গ্রামবাসীর সহযোগিতায় বাঁশ দিয়ে ভৈরবের ওপর নির্মাণ করা হয় একটি সাঁকো। যার নাম দেওয়া হয় ভৈরব সাঁকো। কয়েক দিন আগে ওই সাঁকোর বেশ কিছু গুরুত্বপুর্ণ স্থানের বাঁশগুলো নষ্ট হয়ে যায়। এ ফলে বর্তমানে স্কুলগামী ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে লেখাপড়ার জন্য বিদ্যালয়ে যাতায়াত করছে। প্রতাবপুর গ্রামের রমজান আলী বলেন, ‘ভৈরব সাঁকোটি নির্মাণ করায় আমাদের অনেক উপকার হয়ে ছিল। আমাদের এলাকার ছেলে-মেয়েদের লেখাপড়ার একমাত্র স্থান হলো সরকারি প্রাইমারী স্কুল। কিন্তু গত কয়েক দিন আগে বাঁশের সাঁকোটির বেশ কিছু স্থানের বাঁশ নষ্ট হয়ে যাওয়ায় যাতায়াত ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে।’ স্থানীয় ব্যক্তিদের দাবি, ভৈরব নদের ওপর দিয়ে যদি সরকারিভাবে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়, তা হলে এলাকার সাধারণ মানুষসহ স্কুলের শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)